
স্টাফ রিপোর্টার॥ সড়ক দুর্ঘটনায় দোষিদের সর্বোচ্চ শাস্তি, জনগনের নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত সহ বিভিন্ন দাবীতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ৬ আগষ্ট সোমবার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চারণ জেলা সংগঠক বিপাশা দাশ গুপ্তের সভাপতিত্বে এবংছাত্র ফ্রন্ট নেতা রেহনোমা রুবাইয়াৎ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সদস্য সচীব মুজাহিদ আহমদ, চারণ সংগঠক মিটন দেবনাথ, শিক্ষক দিলীপ নাথ ছাত্র ফ্রন্ট সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক বিশ্বজিৎ নন্দি প্রমুখ।
সমাবেশের শুরুতে চারণ সদস্য সর্মিলী দাশ মুন্না এবং সজীবুল ইসলাম তুষার প্রতিবাদী কবিতা পাঠ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.