স্টাফ রিপোর্টার॥ রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু করেছে পুলিশ।
এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হোক, যে কোনোভাবে আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। ৬ আগষ্ট মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন আটকিয়ে গাড়ির কাগড়পত্র পরীক্ষা নিরীক্ষা করছেন।
এ সময় স্কাউট সদস্যরা ট্রাফিক পুলিশকে এ কাজে সহযোগিতা করছেন। বেআইনীভাবে চলাচলরত যান ও চালকের নামে তারা মামলাও দায়ের করছেন। তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.