শ্রীঙ্গমল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থেকে আবুল ইসলাম নামে (৩২) এক ভুয়া পুলিশ এস আই আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সুত্রে যানা যায় মৌলভীবাজারের একটি চুরি হয়ে যাওয়া ইজি বাইক উদ্ধার করে দিবে বলে গ্রেফতারকৃত আসামী আবুল ইসলাম(৩২) সে নিজেকে মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী নামে এক ব্যাক্তির নিকট ৫ হাজার টাকা দাবী করিয়া ১৮০০ টাকা নেয়। গ্রেফতারকৃত আসামীর পিতা: মৃত: আ: কাদির। বাড়ি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মদনপুর গ্রামে।
রবিবার ৫ আগষ্ট শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩২০০ টাকা নিতে আসে, অন্ত কুর্মী তার ইজি বইক কোথায় জিজ্ঞেস করলে সে বলে শাহজিবাজার থানায় আছে বলে জানায়, শাহজিবাজার নামে কোন থানা না থাকায় তাহাকে ভুয়া এসআই সন্দেহ হলে, শ্রীমঙ্গল থানায় সংবাদ দিলে এসআই মো: রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ আবুল ইসলাম কে হেফাজতে নেয়, মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় জিজ্ঞাসাবাদে সে ভুয়া এসআই বলিয়া স্বীকার করে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃত আবুল ইসলাম ভুয়া এসআই পরিচয় দেওয়ায় তাহার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.