
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৭ আগষ্ট মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা অফিসের হল রুমে এক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগীতা বিচার হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সোসিওইকোনমিষ্ট এ কে এম আবু জাফর মল্লিক ও সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা এলজিইডির হিসাব রক্ষক ফারুক আহমদ ও মুন্সি এমদাদুল হক প্রমুখ। প্রতিযোগীতায় জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েরা অংশ গ্রহণ করে। বিচারকরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.