সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। পলিটেকনিক ক্যাম্পাস যেনো পেয়ারা বাগানে পরিনত হয়েছে। ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, রয়েছে অনেক রকমের ফলের গাছ। এর মধ্যে পেয়ারা গাছের সংখ্যা অধিক।
পেয়ারা পাকার সময় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস। এসময় শিক্ষার্থীরা তৃপ্তি মিটিয়ে পেয়ারা খেতে দেখা যায়। ক্যাম্পাস জুড়ে ছোট বড় পেয়ারা গাছ রয়েছে ষাট থেকে সত্তরটি। প্রতি বছরেই এসব গাছে প্রচুর পরিমানে পেয়ারা জন্মায়। আর ক্যাম্পাসের এসব গাছের রক্ষণাবেক্ষন, আগাছা দমন এসব সংক্রান্ত কাজের জন্য রয়েছেন চতুর্থ শ্রেণির দুই জন কর্মকর্তা।
শিক্ষার্থীরা সকালে কলেজে আসলেই নজর কেড়ে নিয়ে যাচ্ছে এসব পেয়ারা গাছের দিকে। শিক্ষার্থীরা দল বেধে যাচ্ছে পেয়ারা খেতে।
পেয়ারা খেতে আসা ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমাদের কলেজের এসব পেয়ারা নি:স্বন্দেহে ফরমালিন মুক্ত। আর এসব পেয়ারা বাইরে থেকে কিনে খেতে চাইলে প্রতি কেজি ৪০-৫০ টাকা। কলেজে পেয়ারা গাছ থাকায় ইচ্ছামতো আমরা পেয়ারা খেতে পারছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.