
স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২ লক্ষাধিক টাকার ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ হতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়ছল আহমদ আকন্দ ও প্রধান উপদেষ্ঠা সৈয়দ আজিুলল ইসলাম এবং সেক্রেটারী সাইদা লতিফার আর্থিক অনুদানে ঢেউ টিন বিতরণ করা হয়।
শনিবার ১১ আগষ্ট মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে রুমেল কমিউনিটি সেন্টারের সত্তাধিকারী সৈয়দ আব্দুল কাহির সুহেল আহমদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, বিসমিল্লাহ চ্যারিটির প্রতিষ্ঠাতা সদস্য শামসুল ইসলাম আকন্দ , নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাংবাদিক ইমাদ উদ দীন ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দ সেলিমুল হক।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ইয়াসির আরাফাত, সৈয়দ আশরাফ আলী, মুহিত আহমদ আকন্দ, সৈয়দ এনায়েত হোসেন রাজা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.