প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক স্থানে দু’টি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার ১২ আগষ্ট বিকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের কলাবন বস্তিতে রান্না ঘরের চালার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে সুশীল গড় (৩৫) ও রোববার বিকাল অনুমান ৪টায় রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের গৃহবধূ পপি আক্তার (২৩) কীট নাশক পান করলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার পর মারা যায়।
চাম্পারায় চা বাগানের কলাবন বস্তির মৃত করম সিং-এর ছেলে সুশীল গড়। আর রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের প্রবাসী আব্দুল আহাদের স্ত্রী পপি আক্তার। তার বাবার বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সুশীল গড়ের দেহ নিজ বসত ঘরের সাথের রান্না ঘরের চালার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে বড়চেগ গ্রামের প্রবাসীর স্ত্রী পপি আক্তার কীটনাশক পান করলে রোববার বিকালে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবার পথে সে মারা যায়। রোববার রাতেই দুুটি মরদেহ কমলগঞ্জ থানায় নিয়ে আসা হলে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
কলাবন বস্তিতে সুশীল গড়ের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বড়চেগ গ্রাম সূত্রে জানা যায়, গৃহবধূ পপি আক্তার মুঠোফোনে প্রবাসে স্বামীর সাথে কথা বলার পরই কীট নাশক পান করেছে।
কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুথক দুটি অপমৃত্যু দায়ের হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.