
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক গোলাম সারোয়ারের মৃত্যুতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শহরের হবিগঞ্জরোডস্থ নিউজ কর্ণারে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার ইমজা (ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট) এর সিনিয়র সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, দৈনিক সমকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুমন বৈদ্য, বাংলাটিভির প্রতিনিধি বিক্রমজিত বর্ধন, এশিয়ান টিভির প্রতিনিধি এস কে দাশ সুমন, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ।
শোকসভায় গোলাম সারোয়ারের আত্মার মাগফেরাত করে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোকসভায় বক্তারা গোলাম সারোয়ারের দীর্ঘ কর্মজীবনের আলোকউজ্জ্বল দিক গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.