স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের মাধবপুর থেকে ১শ ৫৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র্যাব ৯।
১৩ আগষ্ট সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এ অভিযান চালায়। এসময় মাধবপুর থানার সাহেব নগর এলাকায় জলিল মিয়ার বাড়ীর সম্মুখ থেকে ১শ ৫৬ পিছ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ডসহ মোঃ শামীম মিয়া (২৫) নামের একজনকে কে আটক করে। আটককৃত শামীম ইয়াবা ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে। আটকৃত শামীম মাধবপুর থানার দূর্লবপুর গ্রামের মোঃ ওহাব আলীর পুত্র। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটকৃতকে মাধবপুর থানায় হস্থান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.