
আশরাফ আলী॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৪ আগষ্ট দুপুরে পৌর মিলনায়তনে প্যানেল মেয়র-১ মোঃ ফয়ছল আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, প্রকৌশলী আবুল হোসেন ও আক্তারুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়া হয়।
এদিকে জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাসভবণের সামনের ফটকে সংগঠনের সভাপতি ঝড়না আক্তার রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকশানা চৌধুরী পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা মহিলা সংস্থার সভাপতি রোকিয়া চৌধুরী, সৈয়দ নওশের আলী খোকন, জমসেদ মিয়া, রিংকু চক্রবর্তী ও শাহিন আহমদ চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.