
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে ১৪ আগষ্ট মঙ্গলবার বিকালে সনাক কার্যালয়ে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ,সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সদস্য জলি পাল, কৃষ্ণা সূত্রধর, সদস্য সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এবং টিআইবি’র কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। প্রতিযোগিতায় মোট ১৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন, এদের মধ্যে নারী প্রতিযোগি ১২ জন এবং পুরুষ প্রতিযোগি ৪ জন। এক সুন্দর মনোরম পরিবেশে দুই ঘন্টা ব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়েস থেকে ফয়সল আহমদ তালুকদার- ইয়েস দলনেতা, পারভেজ হাসান, রতন দাশ, মহসিন আহমেদ, ইমন দাশ, তামান্না বেগম, মো. ইব্রাহিম মিয়া, কাউসার আহমেদ, নীলোজ্যোতি গোস্বামী, ঝুমা আক্তার ও ইয়েস ফ্রেন্ডস সহ-দলনেতা জুঁই রানী দেব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.