
আশরাফ আলী॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শোক র্যালী, দোয়া ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ আগষ্ট সকালে শোক র্যালীটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। র্যালীতে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মহিলা কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, প্রকৌশলী আবুল হোসেন সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালী শেষে দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.