
আশরাফ আলী॥ ঘড়–য়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বন্যাদূর্গত পরিবারকে বিনামূল্যে বসত বাড়ি নির্মাণ সামগ্রী ও ব্যয় প্রদান করা হয়েছে।
বুধবার ১৫ আগষ্ট বিকেলে বসত বাড়ি নির্মাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন এমবি ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী কামরান আহমদ, আফজাল আহমদ খান, আহমদ রকিব বাবুল, আহমদ কাদির বাবুল, আতিকুর রহমান, মুফতি ওয়ালিদ আল-হামিদী, হুমায়ুন আহমদ ও ইমন আহমদ।
বন্যাদূর্গতদের মাঝে ঘড়–য়া ওয়েলফেয়ার সোসাইটি বসত বাড়ি নির্মাণ ও ব্যয় সামগ্রী প্রদান করে আসছে তাদের পূর্ণবাসনের জন্য। বন্যাদূর্গত প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে তারা পূর্ণবাসনের জন্য সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় বন্যাদূর্গত ১০টি পরিবারকে বসত বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। এ পূর্ণবাসন প্রক্রিয়া তাদের অব্যাহত থাকবে।a
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.