
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।
বুধবার ১৫ আগস্ট সকাল ১১টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরেরর সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।
শোকসভায় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, আখিনূর মল্লিকা হোসেন ও রেশমি আক্তার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল। বেলা ১২টায় বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.