স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার বাণিজ্যিকরণ ও অসাম্প্রদায়িক- বিজ্ঞানভিত্তিক, গণধারার শিক্ষার দাবি নিয়ে সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১৬ আগষ্ট সকালে মৌলভীবাজার এম সাইফুর রহমান মিলনায়তন প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। দুপুরে এম সাইফুর রহমান মিলনায়তনে জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী শুভ, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. রইসুজ্জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রণি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি রেহনুমা রুবায়েতসহ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ।
বিকেলে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পরবর্তী নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.