
আশরাফ আলী॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ আগষ্ট রাতে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাসভবণে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনকার আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মোঃ কামাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক, কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, টেংরা ইউনিয়ন চেয়ারম্যান টিপু খান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.