
আশরাফ আলী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে জাতীয় শ্রমিকলীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ আগষ্ট রাতে কোর্ট রোডের পৌর কাঁচাবাজার প্রাঙ্গনে জেলা শ্রমিকলীগের সভাপতি কাউন্সিলর আসাদ হোসেন মক্কু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ ফজলুল আহমদ, শামসুদ্দিন শানু, সালেহ আহমদ পাপ্পু, মোবারক খান, আব্দুল আহাদ, শেখ আব্দুল ওয়াহিদ বশির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.