
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গণমাধ্যমে শ্রীমঙ্গলের তিন প্রতিবন্ধির অসহায় জীবনের সংবাদ দেখে তাদের পাশে দাড়িয়েছেন ঢাকা, রাজশাহী ও ফরিদপুরের ৪জন মানব দরদী।
শ্রীমঙ্গল উত্তর উত্তরশুরের বেলুয়া ও ছামছুল ইসলামের হাতে নগদ ১২ হাজার টাকা তুলে দেন। সংবাদ দেখে টাকা গুলো পাঠান রাজশাহীর জুবাইদা পারভীন লিপি, ফরিদপুরের ঝিলটুলি এলাকার ব্যবসায়ী নাজমুল হাসান ইস্তি ও ঢাকা এলিপেন্ট রোডের মাকসুদা আনাম শিলু। এর আগে ঢাকার শাররীক প্রতিবন্ধি মো: জাহিদ তাদের জন্য একটি হুইল চেয়ার পাঠান।
১৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এই অর্থ প্রতিবন্ধির অভিভাবকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন, সাংবাদিক শিমুল তরফদার ও সাংবাদিক ওমর ফারুখ নোমান প্রমূখ। টাকা পেয়ে প্রতিবন্ধির অভিভাবকরা জানান ঈদের আগে টাকা গুলো পাওয়ায় তাদের উপকারে আসবে। এ সময় তারা সাহায্যদাতাদের জন্য দোয়া করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.