জেসমিন মনসুর॥ মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর যৌথ উদ্দোগে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে ২৯ আগষ্ট সকাল ১০ টায় মৌলভীবাজারের এস আর প্লাজার রেষ্ট ইন রেষ্টুরেন্টের কনফারেন্স হলে গণ স্বাক্ষর অভিযানের উদ্ভোধন ও এক প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে.। সভায় মৌলভীবাজার জেলার স্থানীয় এমপি উপজেলা পৌরসভা ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তি ছাড়াও অনেক সামাজিক সংগঠনের প্রায় তিন শতাধিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যাক্ত করেছেন। উক্ত পোগ্রাম সফল করার লক্ষ্যে ১৯ আগষ্ট রাত ৮ ঘটিকায় রেষ্ট ইন রেষ্টুরেন্টে প্রবাসী প্রতিনিধিদের নিয়ে সমন্নয় কমিটির এক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রধান সমন্নয়কারী খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সবাই সুচিন্তিত মতামত প্রদানের মাধ্যমে ২৯ আগষ্ট এর প্রোগ্রামকে সফল করা সহ আগামীতে গণ স্বাক্ষর অভিযানের কমসূচীকে জেলা ব্যাপী সফল ও সার্থক করতে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করার প্রতিস্রুতি ব্যাক্ত করেন। মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের কনভেনার ডাঃ ছাদিক আহমদ ও মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই আগামী ২৯ আগষ্টের গণ স্বাক্ষর অভিযানের উদ্ভোধন ও প্রতিনিধি সভা সফল করার আহবান সহ বিস্তারিত জানার জন্য সমন্নয়কারী খালেদ চৌধুরী গড়ন :-০১৭১১০০১৬১৭ Admin E-mail :-mokismonsur@yahoo.co.uk এর সাথে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.