
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলার কিন্ডার গার্টেন শিক্ষকদের সংগঠন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির আয়োজনে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার ৩০ আগস্ট বিকাল ৪টায়, শ্রীমঙ্গলের লাল পাহাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলে কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সহসভাপতি মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবীর, শ্রীমঙ্গলে কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বায়েছ, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ শামীম মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ এমএ নাঈম প্রমুখ।
প্রাণবন্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত ক্লাসিক আইডিয়াল স্কুল, দি লাইফস গুড মডেল স্কুল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, রোজ ভিউ মডেল স্কুল, মডেল একাডেমি অ্যান্ড বিএম কলেজ, এক্সপার্ট কিন্ডার গার্টেন স্কুল, দ্বীপশিখা প্রি ক্যাডেট স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.