
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ৩ আগষ্ট সোমবার সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্যের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৪৩৮ টি ভোট পেয়ে ৩য় বারের মতো প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফয়জুল ইসলাম, ৪১৭ টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হন মোঃ সাজিদুর রহমান, ৪০৩টি ভোট নিয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হন জসিম মিয়া ও ৪০০ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন নন্দলাল দুলাল দাস।
তৃতীয় বারের মতো স্কুলের ম্যানেজিং কমিটির ১ নং সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ ফয়জুল ইসলাম বলেন, বিগত দুই বার অভিভাবকরা আমাকে সদস্য নির্বাচিত করে ছিলেন। নিজের সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি তাই এবারো তারা আমাকে কাজ করার সুযোগ করে দেয়ায় সকল অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামিতেও তাদের কল্যাণে কাজ করে যাব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.