
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ সেপ্টেম্বর রাত ৯টায় শ্রীমঙ্গলস্থ শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া প্রাঙ্গণে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মষ্টমী উদযাপন পরিষদ এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের সাবকে চীফ হুইপও সরকারী প্রতিশ্রুতি স¤পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’কে সম্মাননা প্রদান করা হয়।
নৃপেন্দ্র কুমার বৈদ্য মনোরঞ্জন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সনজয় রায় রাজু প্রমুখ।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন স¤পাদক অর্ধেন্দু কুমার দেব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.