
বিকুল চক্রবর্তী॥ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর আর্বিভাব উৎসব উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জয়নগর পাড়া লোকনাথ সেবাশ্রমের অনুষ্ঠানাদি পরিদর্শন করেছের শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক সব্রত পুরকায়েস্থ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিএম এর শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায় ও লোকনাথ সেবাশ্রম শ্রীমঙ্গল এর সভাপতি সুশীল শীল। পরে পংকজ নাথ এমপি মৌলভীবাজার লোকনাথ মন্দিরের উৎসবে যোগদেন।
অনুষ্ঠানে পংকজ নাথ এমপি বলেন, হত্যা ক্রু এর রাজনীতি চিরতরে বন্ধ করতে ও বাংলাদেশকে শুধু মধ্যম আয়ের দেশনয় উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পুনরায় বিজয়ী করতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.