বিকুল চক্রবতী॥ সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শনিবার ৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হেলাল উদ্দীন,মোশাহিদ আলী ও সানোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ আওয়ামীলীগ সভাপতি মেসাদ্দেক আহমদ(মানিক), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ও কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফুর রহমান।
কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুরুতেই কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, পালকীছড়া সিডিএসপি বিডি-৪০৯ খ্রিস্টান মিশনের শিক্ষার্থীরা, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা শারীরিক কসরত প্রদর্শণ করে। কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে ১০টি দল নিয়ে কমলগঞ্জে এ প্রতিযোগিতার শুরু হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ১-০ গোলে কমলগঞ্জ পৌরসভা জয় লাভ করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.