স্টাফ রিপোর্টার॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসিন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পারিবারিক ও দলীয়ভাবে পালিত হবে।
পরিবার সূত্রে জানাগছে, আগামী ১৪ সেপ্টেম্বর সকালে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে জেলা পরিবারে সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হবে। পরিবারের উদ্যোগে দর্জির মহল নিজ বাস ভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণের অয়োজন করা হবে।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.