
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি, শ্রীমঙ্গল এর সহযোগী সংগঠন ইয়েস ফ্রেন্ডস এর বিশেষ কর্মসুচির অংশ হিসাবে স্কুলে শিক্ষার্থীদের শপথ বাক্য ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহৃবাহি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক ও সনাক সদস্য অয়ন চৌধুরীর সহযোগীতায় সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এসএমলিতে শিক্ষার্থীদের টিআইবির দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান। পরে বিভিন্ন শ্রেণীর শ্রেণী কক্ষে ৪০ মিনিটের ৪০ টি কুইজের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বজন সমন্ময়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, টিআইবি এরয়িা ম্যানেজার খোদেজা বেগম, সহকারী এরয়িা ম্যানেজার (অর্থ) মাহবুবুর রহমান, ইয়েস সদস্য ,আশিকুর রহমান আশিক, অপরাজিতা দেব মৌসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.