
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকায় ফিউচার ব্রাইট স্কুল থেকে এবারের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া ইসলাম ডানা (১৮) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার ১৪ মে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়ার বাবার নাম নুরুল ইসলাম। তার মামা রাজু মিয়া বলেন, এবার সে এসএসসি পরীক্ষায় অংক ও ইংরেজিতে ফেল করায় রেজাল্টের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ও কান্না করে। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে হঠাৎ বিষপান করলে পরিবারের লোকজন টের পেয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে, আগেই কিছু মন্তব্য করা ঠিক হবে না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.