বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে কিশোরী ক্লাবের প্রায় শতাধিক কিশোরীকে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর সোমবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। কিশোরী ক্লাবের নেত্রী সুচিত্রা দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্যানেল মেয়র মীর এম এ সালাম, প্রভাসক আশরাফুল ইসলাম, প্রশিক্ষক আর্নি দাশ,শাহমীন আক্তার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানান। সাটিফিকেট বিতরণের আগে কিশোরী ক্লাবের উদ্যোগে অনুষ্টিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
//
//
//
//
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.