
পলি রানী দেবনাথ॥ শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচ গ্রুপ, মৌলভীবাজার এর আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মেজনিন প্রকল্পের সহযোগীতায় দেশব্যাপী নারী-শিশু ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ১১ সেপ্টেম্বর মঙ্গলবার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন খান, ব্র্যাক সামজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার আজিজুর রহমান, সহকারি শিক্ষিকা অপরাজিতা রায়, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মিজানুর রহমান প্রমুখ। এছাড়া ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.