
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ১১ সেপ্টেম্বর সকালে ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, গত ৫ ফেব্রুয়ারি সিলেট আগমন উপলক্ষে খালেদা জিয়ার গাড়ি বহর মৌলভীবাজারের শেরপুর পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলা নং ২৯/১৮ আসামী ৪০ জন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি'র মিছিলে পুলিশ বাধা দেয় এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। সে সময় আরেকটি মামলা হয়েছিল মামলা নং ৭/১৫। আসামী ১১৭ জন। পিপলু আব্দুল হাইর নির্শত মুক্তি দাবী করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও ছাত্রদল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.