শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। বুধবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার জানকিছড়া সংলগ্ন লিচু বাড়ি এলাকায় অজগরটিকে ধরে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, লিচু বাড়ি এলাকায় মাঠে কাছে একটি ছাগলের চিৎকার শোনা গেলে এলাকাবাসী গিয়ে দেখে বিশাল আকারের একটি অজগর সাপ ছাগলটিকে খাওয়ার জন্য পেচিয়ে রেখেছে। এসময় লোকজন অজগরটিকে তাড়া করলে ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপঝারে ঢোকে পরে। এলাকাবাসী বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।
পরে লোকজন অজগরটিকে ধরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবের হাতে হস্তান্তর করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.