
ইমাদ উদ দীন॥ শুক্রবার ১৪ সেপ্টেম্বর প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচী পালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায় শুক্রবার সকালে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে সৈয়দ মহসীন আলী ফাইন্ডেশন, পরিবারে সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় দরগাহ মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে তার দর্জির মহলের বাসায় আলোচনা ও পরিবারের উদ্যোগে কুরআন খতম, মিলাদ মাহফিল,গরীব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হবে। তাছাড়া কয়েক দিনের মধ্যে বড় পরিসরে তার কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা করবে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন। সেখানে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এমনটি জানিয়েছেন তার মেঝো মেয়ে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন। উল্লেখ্য সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.