প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। কমলগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্ব শুক্রবার কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নির্দেশে এএসআই মোঃ হামিদুর রহমান, এএসআই উওম কুমার কৈরী ও কনষ্টেবল আব্দুর রহিম এক বিশেষ অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছের মাধবপুর রোড থেকে বালিগাঁও গ্রামের মিছির আলীর ছেলে তোয়াহিদুল ইসলাম তোয়াহিদকে গ্রেফতার করে। আটককৃত তোয়াহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.