
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। গ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল (প্রাক্তন জেলা পরিষদ অডিটরিয়াম, শ্রীমঙ্গল) প্রাঙ্গণে দিনব্যাপী তথ্যমেলা, র্যালি, আলোচনা সভা, আরটিআই প্রশিক্ষণ, কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী স্বাক্ষর সংগ্রহ অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, শ্রীমঙ্গল এর উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) এবং উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর সহযোগিতায় এ তথ্যমেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি সৈয়দ নেসার আহমদ।
সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহ জালাল বিপিএম, দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহা, সহকালী কমিশনার (ভুমি) মোঃ আশিকুল হক, উপজেলা পরিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জয়নাল আবেদীন টিটো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সদস্য জডিসিন প্রধান সুচিয়াং, অধ্যাপক কমল কলি চৌধুরী প্রমুখ।
এর আগে অতিথিরা বর্ণাঢ্য ও মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ষ্টল ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতাসহ আরো বিভিন্ন অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.