
স্টাফ রিপোর্টার॥ সরকারি কলেজে কর্মরত অনিয়মিত কমচারীদের নিয়মিতকরণের দাবীতে মৌলভীবাজার সরকারী কলেজের অনিয়মিত কমচারী ইউনিয়নের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার ২২ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সম্মূখে মানবন্ধন অনুষ্ঠিত হয়। দ্ইু ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা অনিয়মিত কর্মচারী ইউনিয়নের পক্ষে সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সদস্য কালাচান সরকার, ফয়েজ আহমদ, মোঃ সোহেল, মোঃ ফারহান, রিপন আহমদ, খালেদ আহমদ, মেরাজ মিয়া, শ্রীবাস আচার্য ও মোঃ বাবুল প্রমুখ।
বক্তারা বলেন বর্তমান সরকার সরকারি কলেজবিহীন উপজেলায় একটি করে মোট ২৮৫টি কলেজ জাতীয়করণ করে। এসব কলেজের কর্মচারীরা সরকারি কর্মচারী হয়ে যান। কিন্তু সরকারি কলেজে দীর্ঘদিন অনিয়মিত কর্মরত কর্মচারীদের আত্তীকরণ বিধিমালা অনুযায়ী জাতীয়করণ করা হয়নি। কিন্তু মন্ত্রণালয় তাদেরকে স্থায়ীকরণ না করে উল্টো নতুন জনবল নিয়োগ দিচ্ছে। দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.