
স্টাফ রিপোর্টার॥ বিশ্ব পর্যটন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্থুতিমূলক সভা ২৪ সেপ্টম্বর সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন হোটেল, রিসোর্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় এবারে পর্যটন দিবসের প্রতিপাদ্য "পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি" আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে রেলি অনুষ্ঠিত হবে। রেলিতে খাসিয়া, মনিপুরী,চা শ্রমিকদের নৃত্য প্রদর্শন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.