
স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২ অক্টোবর মঙ্গলবার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, ্ঔষধের দাম কেটে নতুন দাম লিখাসহ বিভিন্ন অপরাধে পল্লব হোটেল এন্ড সুইটমিটকে ৩ হাজার টাকা, মনিরুদ্দিন ষ্টোরকে ২ হাজার টাকা, তন্নি ষ্টোরকে ৫ শত টাকা, মৌলভী ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.