
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পরিচালিত সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ৬ অক্টোবর শনিবার ইফার অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার সদর উপজেলা থেকে প্রায় ১২০জন শিশু হামদ/নাত, ক্বেরাত,আবৃত্তি,উপস্থিত বত্তৃতা,আজান, ৭টি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সম্পাদক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী, জুলফিকার আলী বাবুল প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.