
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতননাগরিককমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর সহায়তায় শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদিন টিটো এর সভাপত্বিতে সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সনাক সহ সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। টিআইবি এর রিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালরায় মত বিনিময় সভায় এ সময় আরো বক্তব্য রাখেন ডা. এহসিন আহমদ, ডা. সৈয়দা মাখলুকা মোর্শেদ, ডা.শাশীম,ডা.নাহিদ পারভিন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুরুক মিয়া, বদরুল ইসলাম ও তথ্য কর্মকর্তা আনোয়ার গাজী এবং সনাক সদস্য জলি পাল, জহর তরফদার,শাহ আরিফ আলী নাসিম প্রমুখ।
টিআইবি পরিচালিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ আই ডেস্ক এর জরিপ প্রতিবেদন এর আলোকে যে সকল সীমাবদ্ধতা উঠে আসে তা নিয়ে আলোকপাত করা হয়। মত বিনিময় সভায় যে সব আলোচনা হয় তাহলো মত বিনিময় সভার কার্য বিবরনী পঠন ও সিদ্ধান্ত সমূহপর্যালোচনা। সনাক এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের যৌথ আলোচনায় অনেক বিষয়ে সমাধানের দিক বের হয়ে আসে।
হেল্প ডেস্ক স্থাপন এবং তথ্য দেয়ার জন্য একজন কর্মী দেয়া। অভিযোগ বক্সে পাওয়া বিভিন্ন অভিযোগ সম্পর্কে আলোচনা ও ব্যবস্থাগ্রহণ এবং অভিযোগ বক্সে অভিযোগ দেয়ার নির্দেশনা বা নিয়মা বলী লাগানো।
এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধি করতে উপজেলা পরিষদ, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং ফিনলেটি কোম্পানীর সি এস আর ফান্ড থেকে সহযোগিতার প্রস্তাবনা তৈরী সংক্রান্ত আলোচনায় নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয় সনাকের সম্মানিত সভাপতি সৈয়দ নেসার আহমদ এবং সহ-আহ্বায়ক করাহয় জয়নাল আবেদীন টিটো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.