
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলার রায় দীর্ঘ ১৪ বছর পর ঘোষণা করেছেন আদালত। এ রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল, অবস্থান কর্মসূচী ও মিষ্টি বিতরণ করা হয়েছে ।
বুধবার ১০ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। পরে এক অবস্থান কর্মসূচী থেকে এ রায়কে স্বাগত জানানো হয়। এসময় অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মসুদুর রহমান মসুদ বলেন, এ রায়ে আমরা শ্রীমঙ্গল ছাত্রলীগ সন্তোষ প্রকাশ করছি। তবে আমরা চাই ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে যাবজ্জীবনের পরিবর্তে ফাঁসি দেয়া হোক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.