স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের সেতু বন্ধন ইন্টারন্যাশনাল গোল্ডল গোট প্রজেক্ট, অসহায় ১০ টি পরিবারকে ১০ টি ছাগল বিতরণ করে।
বৃহস্পতিবার ১১ অক্টোবর বিকাল ২ টায় মোঃ নানু মিয়ার পরিচালনায়, ৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশেষ অতিথি সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, ইউপি সদস্য আজাদ মিয়া, সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমেদ, গোল্ডল গোট প্রজেক্ট সেতু বন্ধনে সদস্য তাজুল চৌধুরী, শহিদ আহমদ, সালেহ আহমদ,ফজলু মিয়া, সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের মামুন শেখ, সিতার আহমদ, আহাদ আহমদ, তোফায়েল আহমদ, আফজল আহমদ প্রমুখ।
তাজুল চৌধুরীর স্বাগত বক্তব্য মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, পরে ১০ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.