
স্টাফ রিপোর্টার॥ প্রবল বর্ষনে মৌলভীবাজার পৌর শহরের প্রায় নব্বই শতাংশ এলাকায় বধুবার ১৮ মে জলাবদ্বতার সৃষ্টি হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ গড়ে না ওঠাতে জলাবদ্বতা সৃষ্টি হয়ে শহরের সৈয়ারপুর, ফাঠাবিল, গির্জাপাড়া, আরামবাগ, পশ্চিম ধরকাপন, শেখেরগাঁও, টিবি হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকার বাসা-বাড়ি এমনকি স্কুলে পানিতে তলিয়ে যায়।
এদিকে কোন কোন বাসা-বাড়িতে কোমড় পানি হওয়াতে বাসা-বাড়ির লোকজন চরম বিপাকে পড়েছেন।
অপরদিকে শহরের এম সাইফুর রহমান রোড, পশ্চিম বাজার এলাকার ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়িরা দোকান পাঠ বন্ধ রখেছেন। মৌলভীবাজার পৌর শহরের লোকজনরা আকস্মিক এ জলাবদ্বতায় চরম দূর্ভোগ পড়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.