
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটস অ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে চলমান গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসাবে শাহ্ মোস্তফা রক্তসেবার আয়োজনে ১৪ অক্টোবর রোববার কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় ও সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অধ্যক্ষ আল¬ামা সাহেব ক্বিবলা সিরাজনগরী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনায় শাহ্ মোস্তফা রক্তসেবার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান চৌধুরী, সদস্য নির্বাহি কমিটি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি জনাব খালেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শাহ্ মোস্তফা রক্তসেবার উপদেষ্টা ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব।সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক আলিম উদ্দিন হালিম।
বৃটেন থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল শিপু মৌলভীবাজারের গণমানুষের দাবির প্রতি একাত্মতা পোষন করেন।
উপস্থিত ছিলেন আমার সিলেট ২৪ ডট কম এর সম্পাদক আনিসুর রহমান আশরাফাী সমন্বয়ক রহমান মামুন,বোরহান উদ্দিন রুপক সহ শাহ্ মোস্তফা রক্তসেবার সদস্য বদরুল আহমদ, বাবুল আহমদ,মোসারফ মিয়া,আসাদ আহমদ,নাঈম,বাকিবিল¬াহ,রাসেল আহমদ,সাহিন আহমদ, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ক্ষিতীশ চন্দ্র রুদ্রপাল সহকারি প্রধান শিক্ষক। এতে আরো উপস্থিত ছিলেন শাহ্ মোস্তফা রক্তসেবার নেতৃবন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.