
স্টাফ রিপোর্টার॥ “টেকসই উন্নয়ন ,স্বাস্থ্যসম্মত স্যানিটেনশন” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় স্যানিটেনশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার ১৫ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াস কর্মসুচি, সুচনা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের কর্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসনের কর্যালয়ে এসে এক পথ সভায় মিলিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ,জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান, ব্রাকের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচি জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার,প্রমুখ।এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.