স্টাফ রিপোর্টার॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে মৌলভীবাজারের ৭টি উপজেলার ৯৯৬টি মন্ডপে মহাসপ্তমীর দিনে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
প্রতিবছর ন্যায় এবছরও জেলার প্রচীণ র্তীথস্থান রাজনগরের পাঁচগাও লাল দূর্গার পূজা, কুলাউড়ার কাদিপুর শিববাড়ি সহ জেলা শহরের ত্রিনয়নী, দূর্গাবাড়ী, নতুন কালীবাড়ী ও শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, লালবাগ ও শাপলাবাগের মন্ডপের নান্দনিকতায় পালন হচ্ছে সপ্তমী বিহিত পূজা।
এদিকে ভক্তদের আকর্ষন করতে জেলার সবচেয়ে বড় পূজা মন্ডপ ত্রিনয়নী শিব বাড়ীর আয়োজনে এবারো ভিন্ন মাত্রা রয়েছে। শিব লিঙ্গের আদলে শিব-বিগ্রহ বিশাল প্যান্ডেল আর ২৫ ফুট উচ্চতার নীল বর্ণের শতনয়না দূর্গা প্রতিমা তৈরী করেছে তারা। অত্যন্ত আকর্ষনীয় সাজের এ সব পূজো মন্ডপে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসছেন পূজা দেখতে।
বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশের মতো মৌলভীবাজারের পূজামন্ডবে উৎসবের আমেজ বইছে সনাতন ধর্মাবলম্বী মানুষের মনে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.