শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গলস্থ মহসিন অডিটোরিয়ামে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মো. হারুনুর রশীদ, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এছাড়াও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অ্যাম্বাসেডর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.