জুড়ী প্রতিনিধি॥ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির সাথে।
শনিবার ২০ অক্টোবর বিকেলে হুইপ শাহাব উদ্দিনের নিজ বাড়ীতে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মোঃ হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি হাজী তাজ উদ্দিন, সহ-সভাপতি নাজমিন আরা ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মনাফ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সবুজ উদ্দিন, মমতাজ নাহার প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.