স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রোববার ২১ অক্টোবর সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্যপণ্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে মুনমুন ইলেকট্রিকস এন্ড ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, আহমদ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, জিতু মিয়ার হোটেলকে ৩ হাজার টাকা, হাবীব হোটেলকে ৩ হাজার টাকা, সিরাজ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.