
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি একটি কিশোর। এ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দরিদ্র অদৈত্য মালাকারের ছেলে আকাশ মালাকার (১৪) ১৫ অক্টোবর তারিখে শারদীয় দুর্গাপূজা দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সকল আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর না পেয়ে ছেলেটির সন্ধ্যান পাননি। হারিয়ে যাবার সময় ছেলেটির পড়নে ছিল কালো রংয়ের গেঞ্জি ও আকাশী রংয়ের পেন্ট। স্থানীয় সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া ছেলেটি মানসিক ভারসাম্য ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে হারিয়ে যাওয়া ছেলের পিতা অদৈত্য মালাকার জানান, আমার তিন ছেলের মধ্যে আকাশ সবার বড়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। পূজা দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় নিখোঁজ ছেলের পিতা অদৈত্য মালাকার বাদী হয়ে গত ২০ অক্টোবর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.