
বিকুল চক্রবর্তী॥ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
২৫ অক্টোবর বৃহ¯পতিবার বিকেলে শহরতলির কলেজরোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন অবসর প্রাপ্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(তদন্ত) মো. সোহেল রানা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন। এ সময় রাস্তায় চলাচলের নিয়মকানুন বলতে পারায় ২০জন শিক্ষার্থীকে টিফিন ব্ক্স উপহার দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.